কমলনগরে ১৫ লাখ টাকার কারেন্ট জালে আগুন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৪ জানুয়ারি, ২০১৮ ৭:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৫০ হাজার মিটার কারেন্ট জাল পুড়ি দিয়েছে কোস্টগার্ড ।


বুধবার (২৪ জানুয়ারি) বিকেল উপজেলার লুধুয়া মাছঘাট এলাকায় প্রকাশ্যে আগুন লাগিয়ে জালগুলো ধ্বংস করা হয়। এর আগে বুধবার সকাল থেকে অভিযান চালিয়ে উপজেলার মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে জালগুলো আটক করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল কুদ্দুস জানান, জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে মেঘনা নদীর লুধুয়া মাছঘাট, কটোরিয়া মাছঘাট ও হেতনার খাল মাছঘাটসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। এ সময় কারেন্ট জাল দিয়ে জাটকা ইলিশ শিকারের সময় ৫০ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়। পরে ১৫ লাখ টাকা মূল্যের ওই জালগুলো আগুন লাগিয়ে প্রকাশ্যে পুড়ে ফেলা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন