এসএ টিভির লক্ষ্মীপুর প্রতিনিধির বাবা আর নেই !
মোহনানিউজ: এসএ টিভি’র লক্ষ্মীপুর প্রতিনিধি আবদুস সহিদের বাবা আবদুর রব বৃহস্পতিবার বিকেলে মারা গেছেন ( ইন্নালিল্লাহি ওয়াইন্না…….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামের বাসিন্দা।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)র সাবেক গুদাম রক্ষক ছিলেন। মৃত্যুকালে দুই মেয়ে ও এক ছেলে রেখে যান। তার জানাযার সময় নির্ধাারণ করা হয়নি। পারিবারিকভাবে সিদ্ধান্ত করে মোহনানিউজকে জানাবেন। পরে পাঠকদের জন্য ওই সময় প্রকাশ করবে মোহনানিউজ।
বার্ধক্য জনিত কারনে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন। সবশেষ বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে চিকিৎসা শেষে লক্ষ্মীপুর আসার পথে কুমিল্লায় তিনি ইন্তেকাল করেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আলী হোসেন ও কমলনগর প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমানসহ জেলার কর্মরত সংবাদকর্মীরা।