অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার লক্ষ্মীপুরে
নিজস্ব প্রতিনিধি: অস্ত্র ও গুলিসহ লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী বেলাল হোসেন বাবুলকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জেলার চন্দ্রগঞ্জ থানাধীন বশিকপুর ইউনিয়নের পশ্চিম বশিকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন আছে। সে ওই এলাকার নামকরা শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত বলে জানায় পুলিশ।
লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা শাখা’র পুলিশ পরিদশর্ক মোক্তার হোসেন বলেন, শীর্ষ সন্ত্রাসী মো. বেলাল হোসেন বাবলুকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৪ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করা হয়।