আয়বহির্ভূত সম্পদের অভিযোগে স্ত্রীসহ লক্ষ্মীপুরের সাবেক এমপি নয়নের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব সংবাদদাতা : লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন ও তার স্ত্রী রুবিনা ইয়াসমিন লুবনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক দুটি মামলা দায়ের করেছে। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রবিবার (১৮ অক্টোবর) দুদকের চাঁদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারি পরিচালক কামরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। […]