লক্ষ্মীপুরে ছাত্রলীগের আনন্দ র্যালি
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে ছাত্রলীগের আনন্দ র্যালি হয়েছে। সরকারি কলেজ ও পৌর শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করায় মঙ্গলবার রাতে নেতা-কর্মীরা এ র্যালি করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান, কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহাদ বিন কামাল মাহি, সাধারণ সাম্পাদক ফারুক হোসেন বাবু, পৌর ছাত্রলীগের আহবায়ক মোহাম্মদ আব্দুল খালেক ও যুগ্ম আহবায়ক সাকিব ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।
এরআগে সন্ধ্যায় ফাহাদ বিন কামাল মাহিকে সভাপতি ও ফারুক হোসেন বাবুকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্যের সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি এবং মোহাম্মদ আব্দুল খালেককে আহবায়ক ও সাকিব ইসলামকে যুগ্ম আহবায়ক করে পৌর ছাত্রলীগের ১১ সদস্যের কমিটি অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ।
পরে পৌর বিপনী বিতানের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে তারা বলেন, আসন্ন নির্বাচনে পৌর ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা মাঠে সক্রিয় থেকে নৌকার বিজয় সুনিশ্চিত করবো। নতুন এ দুই কমিটির নেতারা ছাত্রলীগকে সুসংগঠিত করবে বলেও বক্তারা বলেন।