শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে নিউইয়র্ক যাচ্ছেন আ.লীগ নেতা সাত্তার
প্রেস বিজ্ঞপ্তি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদ (ইউএনজিএ)র ৭৩তম অধিবেশনে যোগ দিতে
যুক্তরাষ্টের উদ্যেশে আকাশ পথে রওনা হন। শুক্রবার সকালে তিনি সপ্তাহব্যাপী সরকারি সফরে যোগদিতে নিউইয়র্কে পথে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
এসময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন, ঢাকার মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার। তিনি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-০৩ (সদর) সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
বিশেষ সূত্রে জানা যায়, বিশেষ ব্যক্তিত্ব হিসেবে প্রথমবারের মত প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে অধ্যক্ষ এম এ সাত্তার বিদেশ ভ্রমণে যাচ্ছেন। আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রীর সঙ্গে দেশে ফিরে আসার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়ার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত অধ্যক্ষ এম এ সাত্তার প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এটা তার জন্য একটি সৌভাগ্য।
এদিকে অধ্যক্ষ এম এ সাত্তার কে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী মনোনীত করায় লক্ষ্মীপুর-০৩ সদর আসনের আওয়ামী লীগের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদ (ইউএনজিএ)-র ৭৩তম অধিবেশনে যোগ দিতে সপ্তাহব্যাপী সরকারি সফরে (২১ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পথে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগদান করার কথা রয়েছে।