লক্ষ্মীপুরে নৌকায় ভোট চেয়ে এম এ সাত্তারের গণসংযোগ
নিজস্ব প্রতিনিধি : ঝড়-বৃষ্টি উপেক্ষা করে লক্ষ্মীপুরে নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ এম এ সাত্তার।
তিনি ঢাকা মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি।
মঙ্গলবার (২৪ জুলাই) দিনব্যাপী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের হাজিরপাড়া ও চরশাহী ইউনিয়নে গণসংযোগ করা হয়েছে। এসময় তিনি জনসাধারণের খোঁজখবর নেন এবং আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরেন। একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান তিনি।
এছাড়াও তিনি বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের পড়ালেখার খোঁজখবর নেন এবং অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন।
গণসংযোগের অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সামছুদ্দিন সাজু, সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বাবুল পাটোয়ারী, চরশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার মোহাম্মদ, সাবেক ছাত্রনেতা আব্দুস সাত্তার, দত্তপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সামছুল আলম সবুজ প্রমুখ।