লক্ষ্মীপুরের সাংবাদিক মোবারক আর নেই !

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৪ জুলাই, ২০১৮ ১০:৪৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের সাংবাদিক মোবারক হোসেন (৪০) আর নেই। মঙ্গলবার ভোররাতে হৃদরোগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান (ইন্নালিল্লাহি…..রাজিউন)।

মোবারক লক্ষ্মীপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক এলান পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দৈনিক লক্ষ্মীপুর সমাচার ও সাপ্তাহিক এলান পত্রিকার সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ।

পারিবারিক সূত্রে জানা গেছে, গভীর রাতে বুকে ব্যাথা অনুভব করলে তাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন