ভারতে বাস খাদে পড়ে নিহত ৪৭

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১ জুলাই, ২০১৮ ২:০১ অপরাহ্ণ

মোহনানিউজ: ভারতের উত্তরাখন্ডে একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৪৭ জন নিহত হয়েছে। রবিবার ভোরে উত্তরাখন্ডের গারওয়ালের নৈনিডান্ডা ব্লকে দুর্ঘটনাটি ঘটে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।প্রাথমিকভাবে জানা গেছে, বাসটি রামনগর থেকে যাত্রী নিয়ে ভোয়ন যাচ্ছিল। এই মিনিবাসে অন্তত ৪৫ জন যাত্রী ছিলেন।

গারওয়াল জেলার পাওরির পিপালি-ভোয়ন মোটরওয়েতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পাশে ৬০ ফুট গভীর খাদে গিয়ে পড়ে বাসটি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ২০ জনের। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরো ২৪ জনের মৃত্যু হয়েছে এদিকে দুর্ঘটনার সময় বাসে কতজন যাত্রী ছিল তা এখনো জানা যায়নি। তবে গারওয়াল কমিশনার দিলীপ জাওয়ালকর জানিয়েছেন, ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে। সূত্র: এনডিটিভি

মতামতের জন্য সম্পাদক দায়ী নন