কমলনগরে ছাত্রলীগে নেই যোগ্য নেতা !

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৫ জুন, ২০১৮ ১১:৫১ পূর্বাহ্ণ

হাসান মাহমুদ শাকিল: লক্ষ্মীপুরের কমলনগরে ছাত্রলীগের রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার নেতা নেই বলে জনমনে ভাবনা। এর আগে ওই উপজেলা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা বিভিন্ন অর্থ, নারী ও সামাজিক বিভিন্ন অনিয়মের কারনে পদ হারিয়েছেন।

গত রবিবার (২৪ জুন) লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরিফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই উপজেলা ছাত্রলীগের সম্মেনের ঘোষনা দেওয়া হয়। ১৮ জুলাই সম্মেলনের দিন ধার্য্য করা হয়েছে।

এনিয়ে কমলনগর উপজেলা যুবলীগের সাবেক কয়েকজন নেতা বলন, এখানের ছাত্রলীগের রাজনীতিতে দল ও জনগণের কোন উপকার হয় না। পদে আসার পর নেতারা তাদের পকেট ভারী করতে মেঘনার মাছ লুট নিয়ে ব্যস্ত থাকে। এ সম্মলনেও ছাত্রলীগের নেতৃত্ব দেওয়ার কোন সক্রিয় নেতা দেখছেন না তারা।

জেলা ছাত্রলীগের সভপতি শাহাদাত হোসেন শরিফ বলেন, ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী কমিটি দেওয়া হবে। অছাত্ররা সক্রিয় হলেও ছাত্রলীগের নেতা হওয়ার কোন সুযোগ নেই।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন