পরকীয়া: রায়পুরে প্রবাসীর স্ত্রী উধাও!

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৮ মে, ২০১৮ ১১:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে প্রেমিকের হাত ধরে সাথী আক্তার (১৯) নামে প্রবাসীর স্ত্রীর উধাও হয়ে গেছেন। স্ত্রীর খোঁজে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন স্বপন। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।

ক্ষতিগ্রস্ত মালয়েশিয়া ফেরত মো. স্বপন (৩২) থানায় ও আদালতে অভিযোগ করেছেন।

সাথী রায়পুর পৌরসভার মধুপুর গ্রামের ইব্রাহিম ওরফে সাকুর মেয়ে এবং একই গ্রামের প্রবাসফেরত মো. স্বপনের স্ত্রী।

স্বপন সাংবাদিকদের জানান, গত বছরের ১৫ জানুয়ারি পারিবারিকভাবে সাথীকে বিয়ে করেন তিনি। বিয়ের দুমাস পর ধারদেনা করে মালয়েশিয়া চলে যান। তার ছয় মাস পর স্ত্রীর অনুরোধে মালয়েশিয়া থেকে দেশে এসে শোনেন তিনিসহ মা ও ভাইকে আসামি করে আদালতে নারী নির্যাতন মামলা করেছেন সাথী।

সেই মামলায় স্বপন আদালতে আত্মসমর্পণ করলে এক মাস ২৮ দিন কারাভোগ করে জামিনে বের হয়েছেন। সাথী তালাকপ্রাপ্ত না হয়ে এক যুবকের হাত ধরে বৃহস্পতিবার রাতে তিন ভরি স্বর্ণ ও নগদ তিন লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

অনেক খোঁজাখুঁজি ও শ্বশুর-শাশুড়ির কাছ থেকে সহযোগিতা না পেয়ে স্বপন বাদী হয়ে থানায় ও আদালতে অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত সাথীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে না পেয়ে তার মা শাহীনুর বেগম বলেন, আমার জামাতা স্বপন খারাপ প্রকৃতির মানুষ। তাকে বিদেশ যাওয়ার সময় দুই লাখ ২০ হাজার টাকাসহ বিভিন্ন সময় স্বর্ণ দেয়া হয়। সে আমাদের সঙ্গে চরম খারাপ ব্যবহার করায় তার বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। সাথী কোথায় আছে, তা বলতে পারব না।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন