হাজীদের হয়রানিকারীদের স্থান হবে জেলখানা
নিজস্ব প্রতিনিধি: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহাজাহান কামাল এমপি বলেছেন, হজ্ব যাত্রীদের জন্য বিমান রেডি করা হয়েছে, হাজীদের নিয়ে হয়রানি করলে তাদের স্থানহবে জেলখানা।
শনিবার দুপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন অধিকার বঞ্চিত করার নামই অবিচার। অনেক গরীব দু:খী মানুষ আর্থিক সুবিধা না থাকায় বিচার পায়না। আর্থিক সহযোগিতা না থাকায় গ্রামের দরিদ্র জন গোষ্ঠী বিচার পায়না।
সরকার অসহায় ও দরিদ্র বিচারপ্রার্থীদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে সরকার আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ প্রনয়ন করে। বিনামূল্যে আইনী সেবা দিতে প্রতিষ্ঠা করে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা (এনএলএএসও)। সবার জন্য সমান সুরক্ষা এবং গরীব ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য সু বিচার প্রাপ্তি অধিকার নিশ্চিত অসহায় বিচারপ্রার্থীদের মাঝে আশার আলো আসছে বলে জানান মন্ত্রী।
জেলা লিগ্যাল এইড এর সভাপতি ও জেলা দায়রা জজ ড. এ কে এম আবুল কাসেম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-৪ রামগতি আসনের এমপি মো: আবদুল্লাহ, লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের এমপি মো: নোমান, লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন, সিভিল সার্জন ডা: মোস্তফা খালেদ আহমদ,
লিগ্যাল এইড এর সদস্য সচিব ও সিনিয়র সহকারী জজ নুরু মিয়া সঞ্চালনা বক্তব্য রাখেন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা আক্তার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড: জসিম উদ্দিন পিপি, সাধারন সম্পাদক এ্যাড: নুরুলহুদা পাটোয়ারী প্রমুখ। এসময় লিগ্যাল এইড এর অন্যান্য সদস্যবৃন্দ, আইনজীবী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।