লক্ষ্মীপুরে লিগ্যাল এইড দিবসের প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিনিধি: ২৮ এপ্রিল লিগ্যাল এইড দিবস উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুরে প্রস্তুতি সভা করা হয়েছে। বৃস্পতিবার (১৯ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ ড. একেএম আবুল কাশেমের সভাপতিত্বে লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মোঃ নুরু মিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোস্তফা খালেদ আহ্্মদ, অতিরিক্ত জেলা জজ মোঃ নজমুল হুদা তালুকদার।
এসময় আরো উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ সৈয়দ ওমর ফারুখ সুজন, যুগ্ম জেলা ও দায়রা জজ মাসরুর সালেকীন, বিচারক ল্যাড সার্ভে ট্রাইবুনাল শাহরিয়ার মাহমুদ আদনান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সোনিয়া আক্তার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনছুর উদ্দিন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল কাদের, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কনক বড়ুয়া, জেলা আওয়ামীলীগের সম্পাদক এ্যাড. নূর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা বারের সভাপতি এ্যাড. মোঃ জসিম উদ্দিন, জেলা বারের সম্পাদক এ্যাড. নুরুল হুদা পাটওয়ারী, লক্ষ্মীপুর পৌর মেয়র এম এ তাহের, এনজিও সংস্থা কোস্ট, ব্রাক, পদ্মকলি, সোডা, জেমস প্রতিনিধিরা।
উপস্থিত সকলে আগামী ২৮ এপ্রিল লিগ্যাল এইড দিবস উদযাপনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। দিবসে র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লিগ্যাল এইড মেলা করার বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়। র্যালি ও আলোচনা সভায় সর্বস্তরের মানুষের অংশগ্রহন নিশ্চিত করার জন্য এনজিও প্রতিনিধি সহ উপস্থিত সকলকে জেলা ও দায়রা জজ ড. এ কে এম আবুল কাশেম আহবান জানান।