মুক্তিযুদ্ধের কাহিনী জানি,দেশ গড়ার স্বপ্ন বুনি
“মুক্তিযুদ্ধের কাহিনী জানি,দেশ গড়ার স্বপ্ন বুনি” শ্লোগাণে লক্ষ্মীপুর কেন্দ্রীয় পাঠাগারের আয়োজনে রণাঙ্গনের স্মৃতিচারন অনুষ্ঠান করা হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্মৃতিচারন করেন,লক্ষ্মীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হুমায়ুন কবির তোফায়েল মিয়া,মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার জয়নাল আবেদিন,মুক্তিযোদ্ধা সুজায়েত উল্লাহ কমিশনার,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার ( সাংগঠনিক) সিরাজউল্লাহ মনা বাকশাল,লক্ষ্মীপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মাহবুবুল আলম।
পাঠাগারের উপদেষ্টা মোশারফ পাটওয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লক্ষ্মীপুর জেলা বিএমএর সভাপতি ডাঃ আশফাকুর রহমান মামুন,লক্ষ্মীপুর আলিয়া মাদরাসার সহকারী অধ্যাপক আব্দুল মালেক,জনতা ডিগ্রী কলেজের প্রভাষক মুহাম্মদ নাহিদ।
স্মৃতিচারন ছাড়াও মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী,কুইজ প্রতিযোগতা ও পুরস্কারের আয়োজন করা হয়।