লক্ষ্মীপুরে ৭৬ শিক্ষার্থীকে সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুর সরকারি বালিকা বিদ্যালয়ের ৭৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। এসময় বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরন করা হয়েছে। রবিবার (১৮ মার্চ) বিকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আবু তাহের।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাসিনা আজাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো ছিলেন জেলা শিক্ষা অফিসার আবু জাফর মোহাম্মদ সালেহ, সদর উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপালী প্রভা নাথ প্রমুখ।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে ম্যাডেল দেওয়া হয়। নিয়মিত স্কুলে উপস্থিত থাকায় ৩ জন শিক্ষককে পুরস্কৃত করা হয়।