কমলনগর ছাত্রলীগ: কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন
নিজস্ব প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিনে কেক কেটে স্বরণ করেছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার সন্ধ্যায় উপজেলার ফাযিল ব্যাপারীর হাটের স্থানীয় যুব লীগের কার্যালয়ে তোরাবগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তাজুর রহমান রুবেলের উদ্যোগে এ অনুষ্ঠান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, তোরাবগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নাছির উদ্দিন, ইউনিয়ন যুব লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, জেলা যুব লীগের সাবেক সদস্য নাজমুল রায়হান মাসুম, কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বিপ্লব, তোরাবগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন, ছাত্রলীগ কর্মী আমজাদ রাব্বী, আরমান, হারুন, ওমর ফারুক, সোহেল, নিরব ও সারোয়ার রায়হান।