চন্দ্রগঞ্জে ডাকাত পুলিশ বন্দুকযুদ্ধে ৩জন আহত

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০১৮ ১২:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের বিনোদপুরে ডাকাত ও পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ডাকাত ও দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়।

আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোর রাতে চন্দ্রগঞ্জ থানার উত্তর জয়পুর ইউনিয়নের বিনোদপুর সাইক্লোন সেন্টারের পাশে আলমের দোকানে সামনে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় টহল পুলিশের সােথ এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থল থেকে ১ টি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। জব্দ করা হয় একটি সিএনজি। তাছাড়া গুলিবিদ্ধ ডাকাত বেলজিয়াম সুমন, কামরুল হাসান রুবেল ও সিএনজি চালক সেলিমকে ঘটাস্থল থেকে আটক করা হয়। আহত পুলিশ সদস্যরা হলেন, দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই কামরুল ইসলাম ও কনস্টেবল মোক্তার হোসেন।

পুলিশ জানায়, শুক্রবার ভোর তিনটার দিকে দত্তপাড়া ফাঁড়ির টহল পুলিশ বিনোদপুর সাইক্লোন সেন্টারের দিকে যাওয়া মাত্রই ডাকাতদল তাদের লক্ষ্য করে গুলি চালায়। এসময় তারা পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই বেলজিয়াম সুমন গুলিবিদ্ধ হয়। গোলাগুলিতে পুলিশের এসআই কামরুল ইসলাম ও কনস্টেবল মোক্তার আহত হয়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ বেলজিয়াম সুমনকে ও পুলিশ সদস্যদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ১টি রিভালবার ও তিন রাউন্ড গুলি। জব্দ করা হয় একটি সিএনজি।

গুলিবিদ্ধ বেলজিয়াম সুমন কংশনারায়ণপুর গ্রামের চৌকিদার বাড়ীর সিরাজ মিয়ার ছেলে। এছাড়াও সে জেলার শীর্ষ সন্ত্রাসী নিহত জসিম এবং লাদেন মাসুম বাহিনী চিহ্নিত সদস্য। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এবং এরআগে পুলিশের হাতে অস্ত্রসহ আটকের পর গোলাগুলিতে বাম পা হারায় বেলজিয়াম সুমন। এবার অন্য পায়েও গুলিবিদ্ধ হয় সে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন