চন্দ্রগঞ্জে ইয়াবাসহ জিয়াউর রহমান গ্রেফতার

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০১৮ ৬:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি, মোহনানিউজ : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জিয়াউর রহমান (২২) নামের এক যুবককে ৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের হাজিরপাড়া বাজারস্থ মিয়া বাড়ীর রাস্তার মাথা থেকে তাকে আটক করা হয়। জিয়াউর রহমান বসুদুহিতা গ্রামের আব্দুল মানিকের ছেলে।

চন্দ্রগঞ্জ থানা সূত্রে জানায়, জিয়াউর রহমান লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কে মটর সাইকেলে করে হাজির পাড়ায় যাচ্ছে। এসআই কবির হোসেনের সঙ্গী ফোর্স চেক পোষ্ট করে মাথার হেলমেটের ভিতর থেকে ৫৫ পিছ ইয়াবা উদ্ধার করে। তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এবিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানায়, জিয়াউর রহমানকে ৫৫ পিছ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন