মন্ত্রীকে বরণে লক্ষ্মীপুর শ্রমিক লীগের বর্ণিল আয়োজন
নিজস্ব প্রতিনিধি : সদ্য দায়িত্বপ্রাপ্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামালকে বরণ করতে জেলা আওয়ামী লীগের পাশা-পাশি বর্ণিল আয়োজন করেছে জেলা শ্রমিক লীগ। এনিয়ে জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশিদের উদ্যেগে শহরের প্রধান সড়কে একাধিক তোরণ, পেষ্টুন ও আলোকসজ্জা দিয়ে স্বাগত জানাচ্ছেন মন্ত্রীকে।
মন্ত্রীর আমন্ত্রণ বার্তা পৌঁছাতে মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল থেকে পিকাপ ভ্যান নিয়ে লক্ষ্মীপুর শহরের প্রধান সড়কসহ অলিগলিতে ডিজিটাল সাউন্ড সিস্টেমের মাধ্যমে প্রচারনায় মাতিয়ে তুলছে জেলা শ্রমিক লীগের নেতাকর্মীরা।
বুধবার (২৪ জানুয়ারি) চার দিনের সরকারি সফরে লক্ষ্মীপুরে আসছেন তিনি। প্রবীণ এ রাজনীতিবীদ লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার বিকেলে শহরের সরকারি আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে মন্ত্রীর গণ সংবর্ধনা সফল করতে দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ন করা হয়েছে।
এনিয়ে গত এক সপ্তাহ ধরে দলের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে দফায়-দফায় প্রস্তুতি বৈঠক করা হয়। বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছেন লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশিদ মামুন বলেন, লক্ষ্মীপুরে মন্ত্রী পেয়ে আমরা গর্বিত। গত বছরের ১৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুরে এসে গুরুত্বপূর্ণ ২৭ টি প্রকল্পের উদ্বোধর ও ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন, আমরা নতুন মন্ত্রীর মাধ্যমে এসব প্রকল্পের দ্রুত বাস্তবায়নের দাবি করছি।
জানতে চাইলে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন মোহনানিউজকে বলেন, ৪৭ বছর পরে আওয়ামীলীগ সরকারের মন্ত্রী সভায় লক্ষ্মীপুরের প্রবীণ রাজনীতিবীদ মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল এমপিকে মন্ত্রী করা হয়েছে। এতে লক্ষ্মীপুরে মানুষ আনন্দিত। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ এ সিদ্ধান্তকে আন্তরিকভাবে সাধুবাদ জানাচ্ছে। সংবর্ধনা অনুষ্ঠানকে সফল করতে আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ন করা হয়েছে।