লক্ষ্মীপুরে সিএইচসিপিদের অবস্থান কর্মসূচি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০১৮ ২:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি, মোহনানিউজ : চাকরী জাতীয় করণের দাবিতে লক্ষ্মীপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়েশন।

রোববার (২১ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি রতন চন্দ্র দেবনাথ, সমন্বয়কারী জাহাঙ্গীর, হেলথ প্রোভাইডার সামছুদ্দোহা সৌরভ ও শরীফ হোসাইন সুমন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, হেলথ প্রোভাইডারদের চাকরি জাতীয়করণ করতে হবে। এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না বলেও হুশিয়ারী দেন বক্তারা।

এদিকে একই সময় জেলার রামগতি, কমলনগর, রায়পুর ও রামগঞ্জে একই দাবিতে অবস্থান কর্মসুচী পালন করা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন