সবুজ বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি শাহীন আলম

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০১৭ ১:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, মোহনানিউজ : সবুজ বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি হলেন মোঃ শাহীন আলম। বুধবার বিকেলে সংগঠনের কার্যকারী কমিটির জরুরি সভার সিদ্ধান্তে তাকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনিত করা হয়েছে। এর আগে সভাপতি এম আওলাদ হোসেন অসুস্থতার কারনে সংগঠন থেকে সেচ্ছায় অবসর গ্রহন করেন। শাহীন আলম দীর্ঘদিন সক্রিয়তার সাথে সংগঠনের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

এছাড়াও তাদের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষে কিছু পদের পরিবর্তন করা হয়। এতে সহ-সভাপতি হিসেবে মনোনিত করা হয় মিজানুর রহমান চৌধুরীকে, সাধারন সম্পাদক ইসমাইল হোসেন বাবু, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শাহ আলম, মোঃ জাফর মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল হক, যুগ্ন-সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম জাহিদ, অর্থ সম্পাদক শওকত হোসেন, যোগাযোগ ও প্রচার সম্পাদক নিজাম উদ্দীন রুপক, নারী ও শিশু বিষয়ক সম্পাদক নাজমুন নাহার লতা, সহ-নারী সম্পাদক রোজিনা আক্তার, পরিবেশ সম্পাদক রাশেদুল ইসলাম মিঠু, সহ-পরিবেশ সম্পাদক মেহেদি হাসান জিসান, কৃষি বিষয়ক সম্পাদক এম এ আহাদ, সহ-কৃষি সম্পাদক মোঃ শরীফুল ইসলাম , আইন বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, অনুষ্ঠান ও সাংস্কৃতিক সম্পাদক শুভ দাস, দপ্তর সম্পাদক মোঃ রাকিব রিজান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুল করিম শাওন, প্রকল্প বিষয়ক সম্পাদক, জাবেদ হোসেন রায়হান, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ মাহমুদুল হাসান উজ্জল, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক রেজওয়ানুল কবির শাকিল, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন, সাহিত্য ও পাঠচক্র সম্পাদক শুভ কুমার নাথ, কমিটির সকলে ঐক্য নিয়ে কাজ করার জন্য মত পোষণ করেন, পরিবেশ উন্নয়নে কাজ করবেন দেশের জন্য।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন