সহজেই হয়ে উঠুন উদ্যোক্তা
রাজবাড়ীর নাসির বেশ কয়েক বছর হলো ঢাকায় এসেছেন। চাকরি করছেন একটা বেসরকারি তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানে। অন্যের অধীনে চাকরি করলেও তার স্বপ্ন একজন সফল ব্যবসায়ী হওয়ার। সেই স্বপ্ন থেকেই তিনি শুরু করেছেন ফুল ও টি-শার্টের ব্যবসা।
কিন্তু এই পথচলাটা যত সহজ হবে বলে তিনি ভেবেছিলেন, ব্যপারটা দেখা গেলো ঠিক তার উলটো। ট্রেড লাইসেন্স, টিন, ভ্যাট, বিজনেস রেজিস্ট্রেশন, ব্যাংক থেকে লোন নেয়া, সেই লোন নিতে প্রয়োজনীয় ডকুমেন্টস তৈরি করা, ব্যবসার আইনগত অন্যান্য বৈধতার দিকগুলো জানা-এ জানার যেন শেষ নেই!
কিন্তু নাসির কী ব্যবসা সামলাবে নাকি এগুলো নিয়ে পড়াশোনা করবে? কিংবা এরকম কেউ কি আছে যে নাসিরকে এ বিষয়ে সহযোগিতা করতে পারবে?
সাল ২০১১। জনাব মোঃ আমিনুল ইসলাম শাহীন ঠিক এই সমস্যাগুলোরই সম্ভাব্য সমাধান নিয়ে ভাবছিলেন। অর্থাৎ এই যে উদ্যোক্তাদের জন্য বিভিন্ন আইনগত বা লিগ্যাল সার্ভিস দেয়া যায় কিনা সেটা নিয়ে।

আর এই ছোট্ট আইডিয়া ২০১৫ সালে জনাব আমিনুল ইসলাম চাকরি ছেড়ে দিয়ে শুরু করেন তাঁর প্রতিষ্ঠান শাহীন’স হেল্প লাইন। এর প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের ক্ষুদ্র এবং মাঝারী পর্যায়ের উদ্যোক্তাদেরকে ব্যবসা শুরুর দিক নির্দেশনা, এবং পরিচালনা সংক্রান্ত নানাবিধ বিষয়ে পরামর্শ এবং ব্যবসার আইনগত কাগজপত্র তৈরীতে সহায়তা দেয়া।
ব্যবসায়িক উদ্যোগ সফল করে তুলতে শাহীন’স হেল্প লাইন যে সার্ভিস দিয়ে থাকেঃ
- হোম ডেলিভারীর ভিত্তিতে ট্রেড লাইসেন্স সেবা।
- আমদানী রপ্তানি লাইসেন্স সেবা
- পরিবেশ ছাড়পত্র সেবা
- ফায়ার লাইসেন্স সেবা
- বিএসটিআই স্ট্যান্ডার্ড প্রাপ্তি সেবা
- ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ও পেটেন্ট আবেদন সেবা
- কপিরাইট আবেদন সেবা
- জয়েন্ট স্টক কোম্পানি রেজিস্ট্রেশন সেবা
- বিজনেস প্ল্যান তৈরী সেবা
- ই কমার্স সাইট তৈরি সেবা
- ই-টিন রেজিস্ট্রেশন সেবা
- ভ্যাট রেজিস্ট্রেশন ও রিটার্ন তৈরি সেবা
- এসএমই উদ্যোক্তাদের জন্য ফ্রিল্যান্স হিসাব সংরক্ষণ সেবা।
উদ্যোক্তা উন্নয়নে শাহীন’স হেল্পলাইনের অর্জন এবং সম্মাননাসমূহ

- BDOSN কর্তক পরিচালিত ফেসবুক গুপ “চাকরী খুজব না, চাকরী দেব” থেকে ২০১৫ সালে ”নবিন উদ্যোক্তা স্মারক” অর্জন ।
– শাহিন’স হেল্প লাইন একমাত্র পরামর্শক প্রতিষ্ঠান যা Upwork এর মতো আন্তর্জাতিক প্লাটফর্ম এ জায়গা করে নিয়েছে বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠান এর সাথে।
উদ্যোক্তাদের ডেভেলপমেন্ট এর জন্য শাহিন’স হেল্প লাইন প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম ২০১৬ সালে ”উদ্যোক্তার অ আ, ক খÓ এবং ২০১৭ সালে “উদ্যোক্তার প্রি-স্কুল” নামে ২টি উদ্যোক্তা সয়াহক বই প্রকাশ করেছে ।
– BYEAH এর সাথে উদ্যোক্তা উন্নয়ন এ মেন্টর হিসাবে কাজ করছে ।
– এসএমই ফাউন্ডেশন এ ট্রেইনার হিসাবে কাজ করছে ।
– শাহিন’স হেল্প লাইন BRAC ব্যাংক এর নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সেবা “TARA” প্রোগ্রাম এর বিজনেস লিগ্যাল ডকুমেন্ট পার্টনার হিসাবে কাজ করছে ।
– শাহিন’স হেল্প লাইন IDLC Finance এর নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সেবা “পূর্ণতা” প্রোগ্রাম এর বিজনেস লিগ্যাল ডকুমেন্ট পার্টনার হিসাবে কাজ করছে ।
– প্রতি মাসে শাহিন’স হেল্প লাইন গড়ে ৩০-৪০ টি সার্ভিস সরাসরি উদ্যোক্তাদের প্রদান করছে ।
জনাব আমিনুল ইসলাম এর স্বপ্নই তাঁর প্রতিষ্ঠানের মূলমন্ত্র- “আমরা পরামর্শক প্রতিষ্ঠান হিসাবে নয়, সেবার মাধ্যমে উদ্যোক্তা বন্ধু হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাই”।
আর তাঁর প্রতিষ্ঠানের উপর আস্থা রেখেছে বাংলাদেশের স্বনামধন্য অনেক প্রতিষ্ঠান। প্রতিদিনই বাড়ছে সেবা গ্রহীতার সংখ্যা ।
আপনার উদ্যোক্তা হবার পথে কী সামান্য কিছু লিগ্যাল ডকুমেন্ট বাধা হয়ে দাঁড়িয়েছে? তাহলে আজই সমাধান জানতে যোগাযোগ করুনঃ শাহিন’স হেল্প লাইন , বাড়ী # ৭, রোড # ৩, সেকশন -৭, মিরপুর- ঢাকা-১২১৬ ।মোবাইল – ০১৬১১১৯৩১৬৭ , ইমেইল – support@shahins-helpline.com , ওয়েবসাইট- www.shahins-helpline.com ফেসবুক পেইজ : www.facebook.com/shahinshelpline