লক্ষ্মীপুরে অটোরিকশা চাপায় স্কুলছাত্র নিহত

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০১৭ ৫:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় মো. রাসেল (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। সোমবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার হাজিরহাট-মাতাব্বরহাট সড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত রাসেল চরফলকন এলাকার মহিন উদ্দিনের ছেলে ও উপজেলার ফলকন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাইসাইকেল আরোহী রাসেল হাজিরহাট থেকে বাড়ি ফেরার পথে দ্রুতগতির যাত্রীবাহী একটি অটোরিকশা পেছন থেকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন