চন্দ্রগঞ্জে নিরাপদ সড়ক চাই’র কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিরাপদ সড়ক চাই’র ২১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সাংবাদিক মো. আলী হোসেনকে আহ্বায়ক, সোহেল মাহমুদ মিলন ও ব্যবসায়ী সমীর কর্মকারকে যুগ্ম-আহবায়ক এবং বাবুল হোসেনকে সদস্য সচিব করা হয়।
শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় এ কমিটি ঘোষণা করেন জেলার নেতৃবৃন্দরা।
সভায় প্রধান অতিথি ছিলেন, নিরাপদ সড়ক চাই’র লক্ষ্মীপুর জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক কার্তিক রঞ্জন সেনগুপ্ত।
বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, নিরাপদ সড়ক চাই’র জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক আব্দুল হান্নান সাগর, সদস্য মাসুদুর রহমান খান ভুট্টু ও কমলনগর শাখার আহ্বায়ক ইসমাইল হোসেন বিপ্লব।
এছাড়াও ১৭ জনকে কার্যকরী কমিটির সদস্য করা হয়। এসময় সংগঠনে সম্পৃক্ত থাকতে ইচ্ছুক বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সদস্যরা উপস্থিত ছিলেন।