শেখ হাসিনার জন্য দোয়া চাইলেন শাহজাহান
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপু্রে যুবলীগের সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাইলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো.শাহজান।
বৃহস্পতিবার লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীগ আয়োজিত সম্মেলনে সন্ধ্যা ৭টায় বক্তব্য রাখেন তিনি। এসময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া চান।
২৩ বছর পর অনুষ্ঠিত সম্মেলনে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে শেখ হাসিনার সরকারের সফলতা তুলে ধরেন।
জেলা যুবলীগের আহবায়ক একেএম সালাহ উদ্দিন টিপুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক আজহার উদ্দিন, লক্ষ্মীপুর-৩ (সদর আসন) সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, লক্ষ্মীপুর পৌর মেয়র আবু তাহের, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. এহসানুল কবির জগলুল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য শামছুল ইসলাম পাটোয়ারী, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ জামাল রিপন ও বায়েজীদ ভূঁইয়া প্রমুখ।