রামগঞ্জে সাংবাদিকের বাড়িতে চুরি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০১৭ ৩:২৮ অপরাহ্ণ

রামগঞ্জ সংবাদদাতা : মানব জমিনের লক্ষ্মীপুরের রামগঞ্জ প্রতিনিধি আবু তাহেরের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে চোরের দল লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। মঙ্গলবার (২১ নভেম্বর) গভীর রাতে উপজেলার দরবেশপুর ইউনিয়নের পশ্চিম শোশালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার (২২ নভেম্বর) দুপুরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাংবাদিক তাহের জানান, পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে রাত আড়াইটার দিকে চোরের দল বসত ঘরের পেছনের পেছনের দরজা ভেঙ্গে ডুকে। এসময় তারা ল্যাপটপ, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।

রামগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাফর আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন