শ্লোগান নিয়ে চন্দ্রগঞ্জে আ.লীগের মারামারি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৯ নভেম্বর, ২০১৭ ৯:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরে ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় দু’পক্ষের সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১২ নেতাকর্মী আহত হয়। শ্লোগান দেওয়াকে কেন্দ্র করে সদর উপজেলার

চন্দ্রগঞ্জের গণমিলনাতয়নে বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। এসময় বেশ কিছু চেয়ার- টেবিলসহ ভাংচুর করা হয়। উত্তেজিত নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এনিয়ে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে ।

আহতরা হলেন স্থানীয় যুবলীগ নেতা মোরশেদ আলম, ফয়সাল হোসেন, রাসেল, রনজিৎ, তাজু, ছাত্রলীগ নেতা সজিব, মোঃ শাকিল, রাকিব হোসেন ও শুভসহ ১২ জন। তাদেরকে সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।


দলীয় সূত্র জানায়, ২৯ নভেম্বর চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন হওয়ার কথা রয়েছে।এনিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় গণমিলনায়তনে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নসহ

সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এক পর্যায়ে দু’পক্ষের লোকজন শ্লোগান দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বেশ কিছু চেয়ার টেবিল ভাংচুর করা হয়।

চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, দলের নেতাকর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন