সেই গণধর্ষণের আলামত মিলেছে, স্বামী এখনো অধরা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০১৭ ৭:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে ওই নারীর শারীরিক পরীক্ষায় গণধর্ষণের আলামত পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ঘটনার নেতৃত্বদানকারী সাবেক স্বামী আবু কালাম ওরফে বাবু মিয়াকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এরআগে শনিবার রাতে সাবেক স্ত্রীকে অপহরণ করে হাত-পা বেধে গণধর্ষণ ও চুল কেটে দেওয়ার ঘটনায় মামলা করা হয়। ক্ষতিগ্রস্থ নারীর মা বাদি হয়ে কমলনগর থানায় এ মামলা দায়ের করেন। এতে তালাক দেওয়া স্বামী আবু কালাম ও বাবলুর নাম উল্লেখ ও অজ্ঞাত এক ব্যক্তিকে আসামি করা হয়। পুলিশ রাতেই অভিযান চালিয়ে সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকা থেকে বাবলুকে গ্রেপ্তার করেছে।

তিনি কমলনগরের তোরাবগঞ্জ এলাকার মোঃ সিরাজের ছেলে। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন বলেন, নির্যাতিত ওই নারীর ডাক্তারী পরীক্ষা করা হয়েছে। এ প্রতিবেদনে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ^াস জানান, অমানবিক এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করা হয়। অন্যদের গ্রেপ্তার করতে কয়েকস্থানে অভিযান চালানো হয়েছে। মামলাটি গুরুত্ব সহকারের তদন্ত করা হচ্ছে।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় কমলনগর উপজেলার তোরাবগঞ্জ থেকে সিএনজি চালিত অটোরিকশা থেকে ওই নারীকে সহযোগীদের নিয়ে সাবেক স্বামী আবু কালাম জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।

পরে দুই সহযোগী নিয়ে হাত-পা বেধে রাতভর ধর্ষণ ও থেমে থেমে মারধর করে মাথার চুল কেটে দেওয়া হয়। ক্ষতিগ্রস্থ নারী কমলনগর উপজেলার চর কালকিনি গ্রামের কৃষকের মেয়ে ও দুই সন্তানের জননী।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন