নাটোরে শীতার্তদের মাঝে এপেক্স ক্লাবের কম্বল বিতরণ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০১৭ ৪:৩৩ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি : নাটোরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের মির্জাপুরদীঘা আইডিয়াল কলেজ মাঠে নাটোর এপেক্স ক্লাবের উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল উদ্দিন উপস্থিত থেকে শতাধিক শীতার্ত মানুষের হাতে এসব কম্বল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন নাটোর এপেক্স ক্লাবের সভাপতি এপেক্সিয়ান ডাঃ শফিকুল ইসলাম শফিক, এপেক্স জেলা-৯ এর নিকট অতীত গভর্নর অ্যাডভোকেট আব্বাস আলী, এপেক্স জেলা-৯ এর অতীত গভর্নর ও মির্জাপুরদীঘা আইডিয়াল কলেজের অধ্যক্ষ এপেক্সিয়ান ফরমান খান চৌধুরী সৈকত, এপেক্স জেলা-৭ এর অতীত গভর্নর এপেক্সিয়ান রনেন রায়, এপেক্স জেলা-৯ এর অতীত গভর্নর এপেক্সিয়ান আলতাফ হোসেন, এপেক্সিয়ান শহিদুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, নাটোর এপেক্স ক্লাবের সদস্যরা সাধ্যনুযায়ী নিজেদের তহবিল থেকে প্রতিবার নাটোরের শীতার্তদের মাঝে কম্বল সহ শীত বস্ত্র বিতরণ, সেলাই মেশিন বিতরণ সহ নানা সেবামুলক কাজ করে থাকে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন