বিএনপি শেখ হাসিনার রক্তচক্ষুকে ভয় পায় না-এ্যানি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০১৮ ৪:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগ মনে করছে ভোটের আগে বিএনপি নেতাকর্মীদের মামলা-হামলা দিয়ে এলাকা ছাড়া করবে। কিন্তু মামলা-হামলা দিয়ে কোন লাভ হবে না। তারা জানে না, খালেদা জিয়া জেলে। আর এই বিএনপি, সেই বিএনপি। যে বিএনপি শেখ হাসিনার রক্তচক্ষুকে ভয় পায় না। তারা আমাদেরকে ভয় পায়। আমাদের কর্মকা-কে ভয় পায়। তারেক রহমান নির্বাচনের নেতৃত্ব দিচ্ছেন। তার ও ঐক্যফ্রন্টের নেতৃত্বে আমরা এখন ঐক্যবদ্ধ। আর তাই আগামি ৩০ ডিসেম্বরের নির্বাচনে আমাদের বিজয় সুনিশ্চিত।

সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে এ্যানির লক্ষ্মীপুর গোডাউন রোড এলাকার বাসার সামনে সদর উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

সদর উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ শামছুল আলম, জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া ও পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান লিটন প্রমুখ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন