কক্সবাজার-৪ স্ত্রীর প্রতীক নিলেন বদি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০১৮ ৪:২২ অপরাহ্ণ

কক্সবাজার-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্ত্রী শাহিন আক্তারের পক্ষে নৌকা প্রতীক নিলেন সাংসদ আবদুর রহমান বদি। সোমবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের কাছ থেকে স্ত্রীর সমর্থনকারী হিসেবে প্রতীক বুঝে নেন তিনি।

 

এ সময় সাংবাদিকদের বদি বলেন, উখিয়া-টেকনাফের মানুষ উন্নয়ন অব্যাহত রাখতে সাধারণ মানুষ তার স্ত্রীকেও ভোট দিয়ে নির্বাচিত করবে।

আওয়ামী লীগের নৌকার মাঝি হয়ে এ আসন থেকে ২০০৮ ও ২০১৪ সালে পরপর দুবার জাতীয় সংসদে যান আবদুর রহমান বদি।

 

 

টানা ১০ বছর সংসদ সদস্য থাকার কারণে বিএনপির দুর্গে নিজের অবস্থান পোক্ত করেন তিনি। কিন্তু ইয়াবা ও অন্যান্য ইস্যুতে তৈরি হওয়া বিতর্কগুলো শেষ পর্যন্ত তার (বদি) জন্য কাল হয়ে দাঁড়ায়। ফলে বিতর্ক এড়াতে আওয়ামী লীগ বদির পরিবর্তে নৌকার টিকিট দেয় তার স্ত্রী শাহিনকে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন