হেযবুত তওহীদের দুই সদস্য হত্যাকারীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
রায়পুর: নোয়াখালীতে হেযবুত তওহীদের সদস্য সোলায়মান খোকন ও ইব্রাহিম রুবেলকে নৃশংস হত্যা, বাড়িঘর লুটপাট ও ধ্বংসযজ্ঞের সাতে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে লক্ষ্মীপুরের রায়পুরে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বুধবার (১৪ মার্চ) দুপুরে উপজেলা হেযবুত তওহীদের উদ্যোগে রায়পুর প্রেসক্লাবে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লক্ষ্মীপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি জিল্লুর রহমান মানিক। এসময় উপস্থিত ছিলেন জেলা হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক আবদুল বাতেন, রায়পুর উপজেলা সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক বাবুল পাটওয়ারী, রায়পুর প্রেস ক্লাবের সভাপতি নুরুল আমিন দুলাল ভূঁইয়া, সাধারণ সম্পাদক এম আর সুমন ও নয়া দিগন্ত রায়পুর সংবাদদাতা কামাল উদ্দিন প্রমুখ।
প্রসঙ্গত, ২০১৬ সালের ১৪ মার্চ নোয়াখালী সোনাইমুড়ি পোরকরা গ্রামে হেযবুত তওহীদের সদস্য সোলায়মান খোকন ও ইব্রাহীম রুবেলকে নৃশংসভাবে হত্যা করা হয়।