সোনাপুর ছাত্র উন্নয়ন পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২০ ১১:০৮ অপরাহ্ণ

মোঃ শাকের: করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে ঘরবন্দি হয়ে কর্মহীন অবস্থায় রয়েছে মানুষ। লক্ষ্মীপুরে এসব কর্মহীন ১০০ অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নে সোনাপুর গ্রামে এসব বিতরণ করা হয়। সোনাপুর ছাত্র উন্নয়ন পরিষদের উদ্যোগে বৃষ্টিতে ভিজে রাতের অন্ধকারে অসহায় কর্মহীন গৃহবন্দি মানুষের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছে পরিষদের সদস্যরা ।

খাদ্য সামগ্রীর মধ্য রয়েছে ছোলা,চিনি,তেল,পেঁয়াজ,আলু,খেজুর,মুড়ি ও মাস্ক।

সোনাপুর ছাত্র উন্নয়ন পরিষদের সভাপতি মামুন হোসেন, সাধারণ সম্পাদক ফরিদ হোসেনের পরামর্শ অনুযায়ী সাবেক সভাপতি মনির হোসেন সুমনের তত্ত্বাবধানে সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃআমির হোসেন মিঠু ও বর্তমান সাংগঠনিক সম্পাদক জামাল হোসেনের নেতৃত্বে ইফতার সামগ্রী বিতরনী করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর পাটওয়ারী, সাবেক সভাপতি সুমন পাটোয়ারী, কামরুল, তারেক, ইয়াছিন, শাকিল, রহমান, শুভ,শামীমসহ সংগঠনের সকল সেচ্ছাসেবীবৃন্দ।

সাবিকভাবে সহযোগিতা করেন, সংগঠনের উপদেষ্টা হাজী বাহার, মিজানুর রহমান, আপন আহসান সংগঠনের সহ- সভাপতি আশিকুর রহমান রাজিব, মোঃ আল আমিন রনি, মোঃ নোমান হোসেন এবং যুগ্মসাধারণ সম্পাদক মোঃ বাবর হোসেন।

সোনাপুর ছাত্র উন্নয়ন পরিষদের সভাপতি মামুন হোসেন জানান, করোনা পরিস্থিতে ঘরে থাকার অসহায় মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে তাদের মাঝে ইফতার ও মাস্ক বিতরণ করা হয়েছে। এছাড়াও, যাদের ঘরে খাবার নেই, তারা যোগাযোগ করলে সংগঠনের পক্ষ থেকে খাবার পৌঁছে দিবেন। ইতোপূর্বে এ সংগঠনের উদ্যোগে করোনা ভাইরাস থেকে প্রতিকারের জন্য জীবানুনাশক স্প্রে ছিটানো হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন