কমলনগরে কৃষকের ধান মাড়াই করলেন ছাত্রলীগ
মোহনানিউজ ডেস্ক: লক্ষ্মীপুরের কমলনগরে কৃষক কালু মিয়ার জমির পাকা ধান কেটে মাড়াই করে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃধবার (২৩ এপ্রিল) উপজেলার চর উভূতি গ্রামে ওই কৃষকের সাড়ে ১২ গন্ড জমি ধান কেটে মাড়াই করেছে।
কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন-আহবায়ক হারুনুর রশিদের নেতৃত্বে একাজে অংশ নিয়ে সহযোগীতা করেছে চরমাটিন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল তাজ, তোরাবগঞ্জ মাদ্রাসা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, ৩নম্বর চরলরেঞ্চ ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ আলি, তোরাবগনজ ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ রাসেলসহ আরো অনেকে।