রায়পুরে কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২০ ১১:২৬ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রায়পুরে মো. মালেক নামে এক কৃষকের পাকা ধান কেটে দিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।বুধবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার চরপাতায় ৪৪ শতাংশ জমিরি ধান কেটে ঘরে পৌঁছে দেয়া হয়।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানের নির্দেশে রায়পুর উপজেলা ছাত্রলীগ নেতা নুর নবী সুজনের নেতৃত্বে এ কাজ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা বেলায়েত হোসেন,ফখরুল আলম,তাহমিনা ইসলাম সিক্তাসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন