সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে লক্ষ্মীপুরে গ্রীণ টাচ স্কুল

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০১৭ ৫:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, মোহনানিউজ : আমরা কথা নয়, আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে বিশ্বাসী এ শ্লোগান নিয়ে লক্ষ্মীপুরে যাত্রা শুরু করেছে গ্রীণ টাচ্ স্কুল এন্ড কলেজ।

এ উপলক্ষ্যে রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সদর আসনের এমপি একে এম শাহাজাহান কামাল।

শহরের শেখ রাসেল সড়কে স্কুলটির অস্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করা হয়েছে।
কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান মোল্লা।

অধ্যাপক নুরুল হুদা বকুলের পরিচালনায় এসময় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, নুরুল ইসলাম,জাকির হোসেন প্রমুখ। এসময় বিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন