শিক্ষকরা সমাজের সম্মান ও গৌরব
নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা ও বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতির সভাপতি এম এ সাত্তার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন। মঙ্গলবার বিকেলে অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের আয়োজনে সদর উপজেলার বটতলী মিয়াজি বাড়িতে এ মতবিনিময় করা হয়। এম এ সাত্তার ঢাকার মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও ট্রাস্টের চেয়ারম্যান।
জানা যায়, অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের উদ্যোগে সদর উপজেলার ১২ ইউনিয়নের সকল মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে দুই ধাপে মতবিনিময় করা হবে। এরমধ্যে প্রথম ধাপে ৬ ইউনিয়নের মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে মঙ্গলবার বিকেলে মতবিনিময় করেন ট্রাস্টের চেয়ারম্যান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সামছুদ্দিন সাজু, বশিকপুর কলেজের অধ্যক্ষ নুরুল হুদা বকুল, অধ্যাপক নজরুল ইসলাম, মুফতি মামুনুর রশিদ ও মানিক হোসেন প্রমুখ।
ট্রাস্টের চেয়ারম্যান অধ্যক্ষ এম এ সাত্তার বলেন, শিক্ষকরা সমাজের সম্মান ও গৌরব। তাদের অধিকার আদায়ের লক্ষ্যে রাজপথে থেকে আন্দোলন করেছিলেন। শিক্ষকদের যৌক্তিক দাবি আদায়ের জন্য সকল সময়ে কাজ করেছি কখনো পিছিয়ে যায়নি।
তিনি আরো বলেন, রাজনীতি করতে হবে সাধারণ মানুষের উন্নয়নের জন্য। গরিব-দুঃখী মানুষের পাঁশে দাড়ানোর মানষিকতা নিয়েই রাজনীতি করতে হবে।