ল্যাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন
নিজস্ব প্রতিবেদক : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আইনী সহায়তা সংগঠন ল’ এসোসিয়েশন অব বাংলাদেশ (ল্যাব)র দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হয়েছে ।
গত শনিবার (১৩ এপ্রিল) কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ল’ অ্যা- ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো: শরিফুল হক তুমুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক বিচারপতি সিকদার মুকবুল হক। এছাড়াও অন্যানোদের মধ্যে উপস্থিত ছিলেন, এ বি এম নুরুল ইসলাম, অ্যাডভোকেট মো: মোসলেম উদ্দিন, আব্দুল খালেক, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক মিয়া, অ্যাডভোকেট ওয়াজি উল্লাহ, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট নাসের আহমেদ, অ্যাডভোকেট এইচ এম মাসুম, অ্যাডভোকেট খালেদ মাসুদ মজুমদার প্রমূখ।
এ সময় সংগঠনটির পক্ষ থেকে দশটি দাবি উপস্থাপনা করা হয়। পাশাপাশি দাবিগুলোর প্রেক্ষিতে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান সংগঠনটির সভাপতি মো: শরিফুল হক তুমুল। দাবিগুলো হলো, ‘আইনজীবীদের সুরক্ষা আইন প্রণয়ন, বছরে দুইবার অ্যাডভোকেট তালিকাভুক্তির পরীক্ষা গ্রহন, স্বতন্ত্র আইন বিশ^বিদ্যালয় স্থাপন, শিক্ষানবিশ আইনজীবীদের ভাতা প্রদান, আবেদনের ভিত্তিতে অ্যাডভোকেট তালিকাভুক্তির খাতা পুনঃনিরীক্ষণ করার দাবি করেন। এছাড়াও বেসরকারি বিশ^বিদ্যালয়গুলোতে আইন বিভাগের টিউশন ফি কাঠামো নির্ধারণ ও বর্তমান ফি থেকে কমিয়ে আনা, প্রতিটি জেলায় বার এসোসিয়েশনে একটি করে লাইব্রেরী ও একটি করে অডিটরিয়াম স্থাপন, গ্রাম আদালতে বিচারকার্য আইননুযায়ী নির্বিঘেœ করার জন্য পরিদর্শক হিসাবে একজন আইনজীবী নিয়োগ, প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তাদের ন্যায় আইনজীবেিদর সত্যায়িত করার ক্ষমতা প্রদান, প্রতিটি বার এসোসিয়েশন নিজ উদ্দ্যোগে শিক্ষানবিশ আইনজীবীদের প্রশিক্ষনের ব্যবস্থা করা’।
উল্লেখ্য, গত বছরের ১২ এপ্রিল ল’ এসোসিয়েশন অব বাংলাদেশ (ল্যাব) ‘ফাইট পর রাইট এ- ফাইট ফর জাস্টিজ’ এ শ্লোগান নিয়ে যাত্রা শুরু করে। এরপর থেকে জনস্বার্থ ও মানবাধিকার সুনিশ্চিত করা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ভোক্তা অধিকার সুনিশ্চিত করাসহ বেশ কয়েকটি কার্যক্রম নিয়ে কাজ করেছেন। দেশের বিভিন্ন বেসরকারি বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা আইনী সহায়তা মূলক এই অরাজনৈতিক সংগঠনটি প্রতিষ্ঠা করেন।