লাভ-ক্ষতি ভেবে কি আর ভালোবাসা যায় ?

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১ জুলাই, ২০১৮ ১:৩০ অপরাহ্ণ

মোহনানিউজ ডেস্ক: পূর্ণ নাম লিওনেল আন্দ্রেস মেসি কুচ্চিত্তিনি। তিনি আর্জেন্টিনার রোজারিও সান্তা ফে নামক স্থানে ১৯৮৭ সালের ২৪ জুন  জন্মগ্রহণ করেন। লম্বায় তিনি ১.৭০ মি (৫ ফু ৭ ইঞ্চি)।তার জার্সি নম্বর ১০।

মেসি ফুটবলের ইতিহাসে প্রথম এবং একমাত্র খেলোয়াড় যিনি টানা পাঁচটি  ফিফা / বালোঁ দর পুরস্কার জিতেছেন। এছাড়া প্রথম খেলোয়াড় হিসেবে তিনি তিনটি ইউরোপীয়ান গোল্ডেন শু পুরস্কারও জিতেছেন। বার্সেলোনার হয়ে মেসি আটটি লা লিগা, পাঁচটি কোপা দেল রে, সাতটি স্পেনীয় সুপার কোপা, চারটি উয়েফা চ্যাম্পিয়নস লীগ, তিনটি উয়েফা সুপার কাপ এবং তিনটি ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছেন।

 মেসিকে নিয়ে রাজু হাসান নামে তার এক বক্তের ফেসবুক স্ট্যাটাস

অনামিকা জানো,
আজ থেকে ৪০ বছর পরে যদি বেঁচে থাকি তখন ছেলে-পেলেরা নীল সাদার জার্সিতে রাস্তায় দৌড়োবে। আমি লাঠি ভর দিয়ে কোনো রকমে হেঁটে গিয়ে জানালার পর্দা সরিয়ে দেখতে থাকবো…

অতঃপর চোখে চশমাটা দিয়ে কাপাকাপা হাতে রিমোট চেপে টিভি অন করতেই শুনবো ‘লিওনেল মেসি’। দেখবো গ্যালারীর কোন এক কোনে মানুষটা বসে আছে। চোখ দিয়ে হয়তো কয়েক ফোটা জল গড়িয়ে পরবে, চশমা সরিয়ে চোখ মুছতে মুছতেই ভাববো।
জীবনের কত রাত যে নির্ঘুম কাটিয়েছি এই মানুষটার জন্য!! কতবার যে মেসি মেসি চিৎকারে সবার ঘুম ভাঙিয়েছি!!

বাচ্চা ছেলেরা এসে জিজ্ঞেস করবে কি গো দাদু, এখনো মেসি!!! কি পেলেন?
আমি মৃদু হেসে বলবো,
লাভ- ক্ষতি ভেবে কি আর ভালোবাসা যায় রে….প্রথম জীবনের ভালোবাসাটা ভুলি কি করে…

জীবনের শেষ দিনগুলোতে কাপাকাপা হাতে ইউটিউবের সার্চ বক্সে লিখবো ‘ Lionel Messi the greatest of all time’.
দেখতে থাকবো দুহাত উচিয়ে ছুটতে থাকা সেই সেলিব্রেশনগুলো…
পাশ থেকে কেউ হয়তো বলে উঠবে… আর কতো?? এবারতো থামুন। কি পেলেন জীবনে?
আমি মৃদু হেসে বললো মেসি একজনই। জানি এই বার্তাটি কোনোদিন তোমার কাছে পৌঁছবেনা।মেসি, তুমি ট্রফি জেতোনি, হৃদয় জিতোছো যা শত-সহস্র ট্রফি দিয়ে কেনা যায়না।
ভালোবাসবো তোমায় আমরন।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন