লক্ষ্মীপুরে রিকশা শ্রমিকরা পেল শুভ সংঘের ঈদ উপহার
নিজস্ব প্রতিবেদক: কালের কণ্ঠ শুভ সংঘের লক্ষ্মীপুর জেলা কমিটির উদ্যোগে ১০ জন রিকশা শ্রমিককে ঈদ উপহার দেওয়া হয়েছে। বুধবার (১২ মে) বিকেলে শহরের টাউন হল এলাকা এসব বিতরণ করা হয়। নতুন পাঞ্জাবি ও লুঙি পেয়ে ৭০ বছর বয়সী রিকশা চালক নজরুল ইসলামের মুখে হাসি ফুটে উঠেছে।
এসময় উপস্থিত ছিলেন শুভ সংঘের জেলা সভাপতি কার্তিক সেনগুপ্ত, সাধারণ সম্পাদক রাজু হাসান, জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক নজরুল ইসলাম ভুলু, জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশিদ, কালের কণ্ঠ’র লক্ষ্মীপুর প্রতিনিধি কাজল কায়েস, সাংবাদিক মামুনুর রশিদ, জামাল উদ্দিন রাফি, সুমন দাস ও হাসান মাহমুদ শাকিল প্রমুখ।
![]()
নতুন পোশাক পেয়ে হাসিমুখে রিকশা চালক নজরুল ইসলাম বলেন, পাঞ্জাবিটা সুন্দর হয়েছে। আমি গায়ে দিয়ে ঈদ করবো। আর সবার জন্য দোয়া করবো।
শুভ সংঘের জেলা সভাপতি কার্তিক সেনগুপ্ত বলেন, শুভ কাজে সবার পাশে স্লোগান নিয়ে শুভ সংঘের উদ্যোগে সবসময় ভিন্নধর্মী আয়োজন করা হয়। এ ঈদে রিকশা শ্রমিকদের মুখে হাসি ফোটাতে নতুন পাঞ্জাবি ও লুঙ্গি দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক নজরুল ইসলাম ভুলু বলেন, শুভ সংঘ থেকে নেওয়া উদ্যোগগুলো অসহায় মানুষের মুখে সবসময় হাসি ফোটায়। ঈদে নতুন পোশাক পেয়ে রিকশা শ্রমিকদের মুখে হাসি ফুটেছে। শুভ সংঘের এ উপহার তাদের হাসিতে চির অমলিন হয়ে থাকবে।