লক্ষ্মীপুরে মাদক বিরোধী আলোচনা সভা
মোহনানিউজ: লক্ষ্মীপুরে পৌর শহীদ স্মৃতি একাডেমীর শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী আলোচনা সভা করা হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও সেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলাদেশের যৌথ আয়োজনে বুধবার বিকালে বিদ্যালয় কক্ষে এ আলোচনা সভা হয়েছে।
এতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন লিকা, বিশেষ অতিথি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মোঃ নজিব আলী, পৌর শহীদ স্মৃতি একাডেমীর প্রধান শিক্ষক, একুশে টিভির জেলা প্রতিনিধি জান্নাতুল ফেরদাউস নয়ন, কালের কন্ঠের জেলা প্রতিনিধি কাজল কায়েস।
সবুজ বাংলাদেশের সাধারন সম্পাদক ইসমাইল হোসেন বাবুর উপস্থাপনায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ শাহীন আলম, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সদর উপজেলা তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইয়াছিন আরাফাত, যুব ও ক্রীড়া সম্পাদক শামীম হোসেন। আলোচনা সভায় মাদকের কুফল নিয়ে বক্তারা আলোচনা করেন। এসময় শিক্ষার্থীদের সচেতনতার জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।