লক্ষ্মীপুরে বন্যার ভয়াবহ রূপ : আন্দালিব পার্থ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৪ ৮:১৫ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, লক্ষ্মীপুরে বন্যার ভয়াবহ রূপ দেখেছি। তবে স্বস্তির বিষয় হচ্ছে, সাধারণ মানুষ স্বতঃস্ফুর্তভাবে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে আমরাও চেষ্টা করছি বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে। এজন্য বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ পৌঁছে দিতে লক্ষ্মীপুর এসেছি।

 

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বন্যা কবলিত দিঘলী ইউনিয়নের দিঘলী বাজারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্থ এসব কথা বলেন। তবে বন্যা নিয়ে কোন রাজনৈতিক মন্তব্য করতে রাজি হননি তিনি। পরে দিঘলী উচ্চ বিদ্যালয় আশ্রয়ণ কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষসহ বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেন তিনি।

 

এসময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন