বন্যার্তদের পাশে ছুটে চলা লক্ষ্মীপুর আদর্শ সামাদিয়ান

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৪ ৫:০৭ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে বন্যার ভয়াবহ পরিস্থিতি দেখে দিয়েছে। এতে ঘর-বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে ঠাই নিয়েছে পানিবন্দি মানুষ। অনেকে উঠেছে আত্মীয়-স্বজনদের বাসা বাড়িতে। উচু এলাকার কিছু মানুষ বাড়িতে থাকলেও তাদের রাস্তা ও বাড়ির আশপাশ পানির নিচে। লক্ষ্মীপুরে শতভাগ মানুষ বন্যার কবলে বলে জানিয়েছেন প্রশাসন।

গত কয়েকদিনে ফেনী ও নোয়াখালী থেকে রহমতখালী এবং ডাকাতিয়া খাল দিয়ে পানি এসে বন্যার অবনতি হয়েছে। এতে বিশুদ্ধ পানি, শুকনো খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর সংকট দেখা দিয়েছে। এ মহুর্তে লক্ষ্মীপুর আদর্শ সামাদিয়ানের সদস্যরা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। প্রতিদিন তাদের ত্রান সামগ্রী যাচ্ছে বন্যার্তদের ঘরে ঘরে। জেলার প্রত্যেক উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগের মাধ্যমে আশ্রয় কেন্দ্রে উঠা মানুষদেরকেও সহযোগীতা করে যাচ্ছেন তারা।

লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সকল ব্যাচের শিক্ষার্থীরা সমর্থনুযায়ে সহযোগীতা করে আসছেন। এ কাজে আর্থিকসহ সার্বিক সহযোগীতা করে যাচ্ছেন, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক টুটুল চক্রবর্তী, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের উপসচিব কামরুল হাসান।

কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয়ভাবে সার্বক্ষণিক বন্যার্তদের সহযোগীতা করছেন, লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আহমেদ নাছের কাউছার, মোঃ রাকিব হোসেন, মোঃ আমিনুল ইসলাম রাজু, সাইফুর রহমান ও এডভোকেট মাহির আসহাব প্রমুখ।


জানতে চাইলে সমন্বায়ক মোঃ আমিনুল ইসলাম রাজু বলেন, দেশের সংকটময় সময় লক্ষ্মীপুরে বন্যায় মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এসময় লক্ষ্মীপুর আদর্শ সামাদিয়ানের সদস্যরা তাদের নিজ নিজ অবস্থান থেকে সহযোগীতার হাত বাড়িয়েছেন। আমরা ত্রাণ সামগ্রী সঠিকভাবে বিতরণে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। লক্ষ্মীপুর সদর, রামগতি-কমলনগরসহ বন্যায় অসহায় মানুষের পাশে আমরা আছি। সামাদিয়ানদের পক্ষ থেকে সেবামূলক এ কাজে সহযোগীতার জন্য বিদ্যালয়ের সাবেক সকল শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান আমিনুল ইসলাম রাজু।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন