পাকা সড়কে জালে উঠছে মাছ, লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৪ ৯:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: জাল দিয়ে মাছ ধরছেন ৭০ বছরের আলী আহম্মদ। রুই-কাতলসহ দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ উঠছে তার জালে। সকাল বিকেল এখন মাছ ধরাতে সময় কাটছে তার। শুধু আলী আহম্মদ নয় ওই গ্রামের আরো বেশ কয়েকজন বৃদ্ধ ও যুবককে মাছ ধরতে দেখা গেছে। তবে খাল,পুকুর কিংবা কোন ডোবায় না। লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী -দিঘলী প্রধান পাকা সড়কে জাল মেরে মাছ ধরছেন। এতে বুঝা যায় বন্যার পরিস্থিতি কি।

 

লক্ষ্মীপুরে সরকারি তথ্য মতে ৯০ শতাংশ মানুষ পানিবন্দি। ৫ উপজেলায় ৮ লাখ মানুষ বন্যার কবলে। গেল কয়েকদিন বন্যার পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ফেনী ও নোয়াখালীর পানি রহমতখালী এবং ডাকাতিয়া খাল দিয়ে লক্ষ্মীপুরের উপর দিয়ে মেঘনা নদী পড়ছে। এজন্য এসব এলাকা প্লাবিত হচ্ছে। ততই দিন যাচ্ছে ততই পানি বাড়তে দেখা যায়।

 

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের পশ্চিম জামির তলী এলাকা ঘুরে দেখা যায়, অনেকে ঘর-বাড়ি রেখে আশ্রয় কেন্দ্রে উঠেছে। ঘরের আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র চুরির ভয়ে অনেকে পানির মধ্যেও থাকছেন ঘরে।

 

ওই এলাকার রাঙা বাড়ির মহি উদ্দিন জানান, বন্যার পানি বেড়েছে। বাড়িতে বুক পরিমান পানি। ঘর চুরি হওয়ার ভয়ে পরিবার নিয়ে আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন না তিনি। বন্যার সময় ত্রাণ সহায়তা পেলেও বন্যা পরবর্তী পুনরবাসন নিয়ে কপালে চিন্তান ভাজ মহিউদ্দিনের।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন