রায়পুরে নৌকার পক্ষে গণসংযোগ
রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে নৌকার ভোট চেয়ে গণসংযোগ করেছে কাজী শহীদ ইসলাম পাপুল। তিনি ওই আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি ও এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ভাইস চেয়ারম্যান।
সোমবার বিকেলে পৌর শহরের ট্রাফিক মোড় থেকে শুরু করে আলীয়া মাদ্রাসা হয়ে সিনেমা হল রোড পর্যন্ত প্রধান প্রধান সড়কে গণসংযোগ করেন। এ সময় সাধারণ মানুষের কাছে নৌকার উন্নয়ন তুলে ধরে ভোট চেয়েছেন তিনি।
গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইসমাইল খোকন, সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল হায়দার বাবুল পাঠান,পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জামসেদ কবির বাক্কী বিল্লাহ, পৌর কাউন্সিলর মোঃ রিয়াজ মুন্সি, ছাত্রলীগ নেতা ইফতেকার রায়হানসহ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় কাজী শহীদ ইসলাম পাপুল বলেন, আমি রায়পুরবাসীকে কিছু দেওয়ার জন্য এসেছি, নিতে আসিনি। জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারবাহিকতা রক্ষার জন্য সকলের প্রতি আহ্বান জানান।