রামগঞ্জে বিআরডিবির নির্বাচনে সুমন ভূঁইয়া চেয়ারম্যান
নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (বিআরডিবি) ত্রি-বার্ষিক নির্বাচনে যুবলীগ নেতা মুস্তাফিজুর রহমান সুমন ভূঁইয়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
প্রায় দেড় যুগ পর বৃস্পতিবার (১৯ এপ্রিল) সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদে ভোট গ্রহন চলে। ২১০ ভোটারের মধ্যে ১৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।এছাড়া বিনাপ্রতিদ্বন্ধিতায় একজন সহ-সভাপতি ও ছয়জন পরিচালক সদস্য মনোনীত হয়েছিলেন।