রামগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষের আশংকা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩১ আগস্ট, ২০১৮ ১২:৪৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’গ্রুপের সংঘর্ষের আশংকা দেখা যাচ্ছে।উপজেলার লামচর হাইস্কুল মাঠে ফুটবল টুর্নামেন্টের মাইকিং চলছে দু’গ্রুপের।এনিয়ে উত্তেজনা চলছে এলাকায়।শুক্রবার বিকেলে এ খেলার দিনধার্য্য করা হয়েছে।

জানা গেছে,  শহীদ বীরমুক্তিযোদ্ধা সিপাহী মুনছুর আহম্মেদ স্মৃতি ফুটবল টূর্নামেন্ট কতৃপক্ষের স্বজনপ্রীতিকে কেন্দ্র করে খেলোয়ার, এলাকাবাসী ও টূর্নামেন্ট কতৃপক্ষের মধ্যে ত্রিমূখী রক্তক্ষী সংঘর্ষের আশংকা রয়েছে বলে স্থানীয়দের ধারণা।

এদিকে ফুটবল টুর্নামেন্ট বালিতের জন্য ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল খায়ের ভূঁইয়ার ছেলে শাহ আলম রুবেল অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)র নিকট লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিমকে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেন অতিরিক্ত জেলা প্রশাসক। খেলা বন্ধ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যরামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)কে নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

আগামীকাল শুক্রবার বিকেলে লামচর হাইস্কুল মাঠে বির্তকিত ওই টূর্নামেন্টের খেলা বাতিলের দাবিতে লামচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল খায়ের ভূঁইয়ার ছেলে শাহ আলম রুবেল ৩০ আগষ্ট লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মোহাম্মদ ইকবাল হোসেন বরাবর একটি লিখিত আবেদন করলে তিনি রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিমকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করে। সে অনুযায়ী ইউএনও রামগঞ্জ থানার ওসিকে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার নির্দেশ দেন।

এ ব্যাপারে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম জানান, খেলা বন্দ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য পুলিশ প্রশাসনকে বলা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন