রামগঞ্জে আ.লীগ নেতা মিজানের বাড়িতে হামলা
নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুল হক মিজানের বাড়িতে হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। এসময় বেশকয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটনা হয়। এ ঘটনায় বুধবার (১৫ আগস্ট) দুপুরে থানায় লিখিত অভিযোগ করা হয়।
এরআগে মঙ্গলবার (১৪ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রাঘবপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
দলীয় সূত্র জানায়, আ.লীগ নেতা মিজান নেতাকর্মীদের নিয়ে রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ টা ১ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩ টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে দূর্বৃত্তরা হামলা চালিয়ে কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত করা হয়। এসময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
শামছুল হক মিজান বলেন, পরিকল্পিতভাবে মতলববাজরা আমার বাড়িতে হামলা চালানো হয়েছে। আমাকে হত্যা করার জন্য এ ধরণের কাজ করতে পারে। বিষয়টি দলের সিনিয়র নেতা ও পুলিশকে জানিয়েছি।
রামগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) একেএম ফজলুল হক বলেন, আওয়ামী লীগ নেতা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।