রামগঞ্জে অস্ত্র-গুলিসহ ছাত্রলীগ নেতা আটক

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৭ মার্চ, ২০১৮ ১০:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন সুজনকে অস্ত্র-গুলিসহ আটক করেছে পুলিশ। শনিবার (১৭ মার্চ) বিকেলে মধ্য বাহাদুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুজনকে আটক করা হয়।এসময় তার কাছ থেকে একটি এলজি, তিন রাউন্ড গুলি ও ৫টি রামদা উদ্ধার করা হয়।


জানতে চাইলে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বলেন, ছাত্রলীগ অস্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না। সুজন স্থানীয় আওয়ামী লীগের অপরাজনীতির শিকার। আমরা এ ঘটনার সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের দাবি করছি।

এ ব্যাপারে রামগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ কে এম ফজলুল হক বলেন, ছাত্রলীগ নেতাকে অস্ত্র-গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন