যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা
ড্যানি চৌধুরী শাকিক : নানা আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে যুবদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২৭ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর লক্ষ্মীপুরের বাসার সামনে জেলা যুবদলের ব্যানারে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, বিএনপি নেতা ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম ফরিদ উদ্দিন, সদর (পূর্ব) উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিটন, সদর (পশ্চিম) উপজেলা যুবদলের সভাপতি মহিউদ্দিন বিটু, সাধারণ সম্পাদ এম এ মমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, জেলা ছাত্রদলের সভাপতি হাছান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
বক্তারা বলেন, খালেদা জিয়াকে অন্ধকার কারাগারে রেখে দেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। দ্রুত তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েশী রায় প্রত্যাহার করতে হবে। আগামি বছর বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় জাকজমকপূর্ণভাবে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে।